মালদা

চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, আহত যাত্রী চিকিৎসাধীন মালদা মেডিক্যালে

চলন্ত ট্রেন থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ। ঘটনায় গুরুতর আহত ওই যাত্রী স্বপন পাল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মধুঘাট এলাকায়।

        আহত স্বপন পাল পেশায় কাঠের মিস্ত্রি। বাড়ি মালদা থানার গান্ধীকলোনী এলাকায়। সে এদিন মালদা টাউন স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসের অসংরক্ষিত কামড়ায় চেপে কোলকাতার শিয়ালদহে উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেখানে কাঠের কাজ করতে যাচ্ছিলেন তিনি বলে পরিবার সূত্রে জানা যায়। সে কামড়ার দরজায় কাছে দাঁড়িয়ে ছিলেন। মধুঘাট এলাকায় তাকে কেউ বা কারা চলন্ত ট্রেন থেকে ধাক্কা মারলে সে নিচে পরে যায়। দীর্ঘক্ষন রেল লাইনে পরে থাকার পর স্থানীয় গ্রামবাসীরা জি আর পিকে খবর দেয়। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা জি আর পি।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Uj6jS1u1r7w